যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা
Showing posts with label শ্যামাপ্রসাদ সরকার. Show all posts
Showing posts with label শ্যামাপ্রসাদ সরকার. Show all posts

Tuesday, 6 October 2020

শ্যামাপ্রসাদ সরকার

 


লাজবন্তী


শ্যামাপ্রসাদ সরকার 


চোখের কোণে চিলতে জল....

           বিলাসখানি


অবেলাতে ডাকপিয়নের চিঠির ঝোলা...

                টোড়ি

তলপেটে আজ ভীষণ ব‍্যথা, হটব‍্যাগেতে....

                নটভৈরব

কাজলচোখে অবুঝপনা মনকেমন আর...

               মেঘমল্লার


কাঁচের ফ্রেমে ধূসর ছবি ভুলতে চাওয়া..

               মালকোষ


অজস্রবার তোমায় শুধু  হাতের বেড়ে ইচ্ছা হলে...

                  বৃন্দাবনী


আস্তে আস্তে বিস্মৃতির ধূলোয় একলাযাপন....

                  ইমনকল‍্যাণ


আমার না থাকাটাই স্বস্তি তোমার,  মুক্তি চেয়ে....

                  জয়জয়ন্তী


.......কেন তবুও সুরের আগুন

মুখাগ্নিতেই জন্মান্তর...


কেন তবুও ছুটির সানাই

ধরলনা আর ধৈবতে তান!  পঞ্চমেতে প্রবল টান...


আমার না থাকাটাই সত‍্যি হলে

                  জয়জয়ন্তী!

জ্বলতে জ্বলতে একলা  মরণ

মরণ তো নেই! কোমলনিষাদ মূর্ছনাতে

বলতে থাকে, ফিসফিসিয়ে দু হাত ঢেকে....


মরো এবার লাজবন্তী!

মরো এবার লাজবন্তী!