যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা
Showing posts with label চারু মান্নানের দু’টি কবিতা. Show all posts
Showing posts with label চারু মান্নানের দু’টি কবিতা. Show all posts

Wednesday, 7 October 2020

চারু মান্নানের দু’টি কবিতা



চারু মান্নানের দু’টি কবিতা


এ জল কেমন জল?

এ জল কেমন জল?

ঘটা করে চোখে ছল ছল; চেয়ে চেয়ে আকুলতা

বারবনিতার অপেক্ষায় ঘটা; উলু বনে মুক্তা ছিটানো বিলাসিতা

বুনোফুলের গায় বৃষ্টির ছিটেফোঁটা।

আষাঢ়ে মেঘবালিকা উড়ে উড়ে

নীল আকাশে ঘুরে ঘুরে; হাওয়ার সাথে সখ্যতা গড়ে

জলের মাদকতা নেশায় পেয়ে বসে; জলের গর্ভে জল ধরে

নিত্য বারবনিতার যৌবন সাজে।

 

মেঘ ঘন কালো সাজে দিগন্ত ঢাকে

উনুনের চালে সবুজ চালকুমড়া; সদ্য বৃষ্টিস্নাত লকে লকে ডগায়

সবুজ মাদকতা বুনে; আহা কাক ভেজা বিকেল

বারান্দায় কার্নিশে ছিটেফোঁটা জলে চড়ুই খুনসুটি জমে।

১৪২১@০৪ আষাঢ়, বর্ষাকাল।

 

আমি তো তোমারই

বৃষ্টি ভেজা জলের চুম্বন

মেঘের ঠোঁট বেয়ে  অধীর সুখ জড়ানো

যেন বৃষ্টির ছোঁয়া।

বার বার এই বর্ষা আসে, মেঘবালিকার আঁচল ঢেকে

তোমাকে আমার; খুনসুঁটি

সুখ বিবর চুপি চুপি দ্যাখে।

চোখে চোখ রেখে, নিত্য যে মরন হয়

তোমাতে আমার; ভালোবাসা না পাওয়ার

সেই বিরহ টুকু,  মেঘ বৃষ্টির শুদ্ধ স্নানে

শরীর সীৎকার;

আবিষ্ট  গ্রহন লাগা চাইবার শেষ চুম্বন।