চারু মান্নানের দু’টি কবিতা
এ জল কেমন জল?
এ জল কেমন জল?
ঘটা করে চোখে ছল ছল; চেয়ে চেয়ে আকুলতা
বারবনিতার অপেক্ষায় ঘটা; উলু বনে মুক্তা ছিটানো বিলাসিতা
বুনোফুলের গায় বৃষ্টির ছিটেফোঁটা।
আষাঢ়ে মেঘবালিকা উড়ে উড়ে
নীল আকাশে ঘুরে ঘুরে; হাওয়ার সাথে সখ্যতা গড়ে
জলের মাদকতা নেশায় পেয়ে বসে; জলের গর্ভে জল ধরে
নিত্য বারবনিতার যৌবন সাজে।
মেঘ ঘন কালো সাজে দিগন্ত ঢাকে
উনুনের চালে সবুজ চালকুমড়া; সদ্য বৃষ্টিস্নাত লকে লকে ডগায়
সবুজ মাদকতা বুনে; আহা কাক ভেজা বিকেল
বারান্দায় কার্নিশে ছিটেফোঁটা জলে চড়ুই খুনসুটি জমে।
১৪২১@০৪ আষাঢ়, বর্ষাকাল।
আমি তো তোমারই
বৃষ্টি ভেজা জলের চুম্বন
মেঘের ঠোঁট বেয়ে অধীর সুখ জড়ানো
যেন বৃষ্টির ছোঁয়া।
বার বার এই বর্ষা আসে, মেঘবালিকার আঁচল ঢেকে
তোমাকে আমার; খুনসুঁটি
সুখ বিবর চুপি চুপি দ্যাখে।
চোখে চোখ রেখে, নিত্য যে মরন হয়
তোমাতে আমার; ভালোবাসা না পাওয়ার
সেই বিরহ টুকু, মেঘ বৃষ্টির শুদ্ধ স্নানে
শরীর সীৎকার;
আবিষ্ট গ্রহন লাগা চাইবার শেষ চুম্বন।
No comments:
Post a Comment