যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Wednesday, 7 October 2020

প্রদীপ কুমার সামন্ত

 

জীবনের নবছন্দ             

প্রদীপ কুমার সামন্ত 

 

এসো আজ সুস্থ সবল জীবন গড়ি

         মায়াময় এই পৃথিবীর বুকে

বৃক্ষশাখে কপোত -কপোতী ঘুমায় যেন

         পুলক ভরা স্বপ্ন নিয়ে সুখে  ।

 

ক্রোধ , হিংসা , বিবাদ , বিভেদ নয়

মধুর স্মৃতিতে গীতিতে গেঁথে থাক

         আমাদের এই মধুর জীবন

সবার কণ্ঠে ধ্বনিত হোক

         সাম্য আর মানবতার গানে  ।

 

শত বেদনা গেঁথে রাখি পাষান এ বুকে

ব্যথার গ্লানি হাসি মুখে মানি সুখ-দুখে

          বিশ্বাস আর ভালবাসায়

           নবজীবনের আলোছায়ায়

                মন্দ মুছে ছন্দে বাঁধি

                      জীবন নদীর ধারা  ।

 

বিবেক আলো জাগুক হৃদয় প'রে

শান্তির বাণী ভরে যাক সব অন্তরে

         অন্ধমনের দুয়ার খুলে

          শান্তি- সুধা পেয়ে যাক্

           দীন-  দুখী আর্ত যারা  ।


1 comment: