জীবনের নবছন্দ
প্রদীপ কুমার সামন্ত
এসো আজ সুস্থ সবল জীবন গড়ি
মায়াময় এই পৃথিবীর বুকে
বৃক্ষশাখে কপোত -কপোতী ঘুমায় যেন
পুলক ভরা স্বপ্ন নিয়ে সুখে ।
ক্রোধ , হিংসা , বিবাদ , বিভেদ নয়
মধুর স্মৃতিতে গীতিতে গেঁথে থাক
আমাদের এই মধুর জীবন
সবার কণ্ঠে ধ্বনিত হোক
সাম্য আর মানবতার গানে ।
শত বেদনা গেঁথে রাখি পাষান এ বুকে
ব্যথার গ্লানি হাসি মুখে মানি সুখ-দুখে
বিশ্বাস আর ভালবাসায়
নবজীবনের আলোছায়ায়
মন্দ মুছে ছন্দে বাঁধি
জীবন নদীর ধারা ।
বিবেক আলো জাগুক হৃদয় প'রে
শান্তির বাণী ভরে যাক সব অন্তরে
অন্ধমনের দুয়ার খুলে
শান্তি- সুধা পেয়ে যাক্
দীন- দুখী আর্ত যারা ।
সুন্দর ও সাবলীল
ReplyDelete