যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Wednesday, 7 October 2020

প্রনব রুদ্রর কবিতা--

 

প্রনব রুদ্রর কবিতা-- 


ব্যবহার


নীরবে হাত মাখে ঝাঁপ খোলা প্রেম

আক্রান্ত হৃদয় প্রিয়তমার বুক চায়

কর্মী মৌমাছির মতো পরিশ্রমী নই আমি

তবু জানি, রাণীসঙ্গ না মেলার ব্যথা

পুরুষ সব প্রাণীর এক রকমই লাগে


প্রেম আর যৌনতা চুপিসারেই আসে

অতএব

দেশলাই রাখা ঠিক না বারুদের পাশে

এরপরও 

প্রতিবার হাত আর হৃদয় ব্যবহারের পূর্বে

বিশেষভাবে 

যথাযথ স্যানিটাইজ করে নেওয়াই ভালো



শেষ বারের ইচ্ছে


মনেই নেই কবে তোমার জন্মদিন 

আর প্রথম চুমু কবে খাই

মনে নেই প্রথম কবে মিলন হয়

আর কবে প্রথম চিমটি খাই।


এক একটা স্পর্শে, শরীর জাগত

তা তো আর কেউ পারেনি

এক একটা ঝগড়া, সুখ বুনতো

তা তো আর জীবনে আসেনি।


তলপেটে, নাভির বামদিকে

আর বাম-উরুর ডানদিকে

তোমার শরীরে যে তিল আছে

খোলা দু'বুকের লাল চিহ্নে

আহঃ কী শিহরণ জাগে ছূঁলে

ঠোঁট কামড়ানো রক্ত চুমু

মনে আছে মনে-ই আছে

ভোলায় কোনো শক্তি আছে!


দূরে আছি বলেই কি আজ

স্মৃতি সব মুছে গেছে?

কতশত উষ্ণশ্বাস 

উবে কি গেছে হাওয়ার কোলে?


চাই যেতে আর উজাড় হতে

বাঁধা শুধু শনিরসমাজ

'লোকে কি বলবে' আর

'লোকে কি বলে' এই লাজ।


ভুল করে আজ মন মরে

আছি দু'জন ভুল ঘরে

লাথ্ মারি এই ললাট লিখন

ঈশ্বর তুই যা মরে!


শেষ চাওয়ার গোপন পাওয়া

নেই বুঝি কি ভাগ্যে আর? 

শরীর জাগছে শরীর চাইছে

ভালোবাসার মিলন তোমার!


No comments:

Post a Comment