যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Wednesday, 7 October 2020

মহুয়া বিশ্বাস

অনুভূতির অন্তরালে 

মহুয়া বিশ্বাস


অনুভবে আছি,অনুভবে বাঁচি

অনুভবেই দেব জীবন পাড়ি ।

বাস্তবের  ধূসর রোদ্দুর ফ‍্যাকাশে রং....

স্বাদহীন জীবনের..নেই কোনো ঢং ;


সেই ধ্বনিতে আমি অণুরণিত 

সেই সুবাসে আমি মূর্ছিত।

সেই শব্দে হই  অনুকম্পিত।

অনুভবের মাঝে হই....

উল্লাসিত,মুখরিত...।

বহির্জগতের মাঝে নই আমি

আছি অন্তর্জগতের গভীরে, 

অন্তহীন পথের অনন্তপুরে  !

জীবনের  সব রং হারালে......

জীবন খোঁজে জীবনের মানে

অনুভূতির অন্তরালে ।


No comments:

Post a Comment