যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Wednesday, 7 October 2020

সান্ত্বনা চ্যাটার্জী

 

দাদা


সান্ত্বনা চ্যাটার্জী 


আলা ভোলা দাদা ছিল এক মাথা চুল, 

লোকে ভাবত ভারি পাজী তারা বুঝত ভুল।

একা একা ঘরে বসে কি  ভাবত সারাক্ষণ,

বলতো লোকে -চেয়ে দ্যাখ ঐ এক বিকৃত মন;

দাদা আমার ছোটো থেকে ছিলনা এমন ,

ভালবেসে বুকে নিয়ে রেখেছিল  বোন।

বোঝেনি কেউ তাকে একাকীত্ব 

অসুখ হয়ে খায় কুরে কুরে,

বোনেরা বড় হয়ে তাকাল-না ফিরে ।

ততো দিনে দুঃখ ফুল ছড়াল গভীরে ।।  

জানলনা বোনেরা কেউ-

দুরারোগ্য অচ্ছুত ব্যাধিতে  ,

মাংসল দেহ তার খাচ্ছে কুরে কুরে ।

বড় গন্ধ পুতিময়-রেখনা রেখনা ঘরে
কি করে কি করে কেউ এতো কামিনা

হতে পারে ;হায়-

মনে মনে দাদা  ডাকে ‘বোন’ আয় কাছে

লোকে দেখে রাস্তয় মড়া পরে আছে।।

No comments:

Post a Comment