যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Wednesday, 7 October 2020

মাথুর দাস

 

বোধ

মাথুর দাস

 

প্রকাশিত কথাগুলি বড়ই জটিল

অপ্রকাশ সূত্র খোঁজো নিজস্ব মননে,

সময় জেনেছে শুধু বিষয় কুটিল

অসারতা জেগে ওঠে  সীমিত খননে ।

 

প্রত্যক্ষে দেখি যা   তা দৃষ্টির বিভ্রম

সত্যটুকু দেখা যাক  দৃশ্য-অগোচরে,

বোধের সমক্ষে ঋণী বোধ অনুপম

ক্ষুদ্র  মন  প্রকটিত   রুদ্র  পরিসরে ।

 

এখন  এমনই  ধারা   বহে  নিরন্তর

স্রোতের পলল স্তরে  গভীরতা কমে,

'সে কহে বিস্তর মিথ্যা যে কহে বিস্তর'

কথার হেঁয়ালি ভাসে অধুনা মাধ্যমে ।


No comments:

Post a Comment