তোমার জন্যে
সোনালী মুখার্জী
তোমার জন্যে একটা কবিতা লিখেছিলাম,
তবে তা খাতার পাতায় নয়,
হৃদয়ের মাঝে স্মৃতি ভরা কলমে,
অনেক ভেবেও তোমায় শোনানো হয়নি,
তবে সে ভাষা অনেক যত্ন করে
রেখে ছিলাম আমার দু-নয়ন ভরে,
যা তুমি পড়ে নিয়েছিলে,
আমার অগোচরে।
No comments:
Post a Comment