সাবিত্রী দাস

নারী
সাবিত্রী দাস
যাজ্ঞসেনী, পঞ্চভ্রাতার কর্ষণযোগ্য ভূমি।
পণ্যের মূল্যে বিক্রিত হয় রাজকীয় জুয়ার আসরে।
কুন্তী ঐশ্বর্যময়ী পাণ্ডবজননী মাত্র, আর কিছু নয় !
ভাগ্যের পরিহাস, প্রেমহীন ক্লীবতার নিরুচ্চার স্তব !
আবার বেহুলা হায় , দিশাহীন, নিরুপায় ,
ভাসে কালস্রোতে,
বুকে বয়ে মৃত সম্পর্কের শব।
হয়তো কখনো সীতা, জনক দুহিতা !
বিড়ম্বিত সুখ আর লাঞ্ছিত হৃদয়,
অন্তরে অভিমান, আর্ত কলরব !
সময়ের আবর্তে নারী আজ, এ কালের স্বয়ম্ভরা !
পলে পলে শোষিত আজকের সভ্যতার দ্বারা।
No comments:
Post a Comment