আভা সরকার মন্ডল

কিছু কথা
আভা সরকার মন্ডল
বাকি থেকে যাওয়া কিছু কথা
হামেশাই গর্জে ওঠে শোকে।
অনুভূতি, অবয়বহীন চিরকাল
সঙ্গবদ্ধ সাধনা করেনি কোন দিন তারা।
নাছোড়বান্দা যারা কান পেতে ছিল
মরুর বুকে
শুকনো কিছু খসখসে পাতার
কাতর চিৎকার বধির করেছিল তাদের।
তবুও ছুঁয়ে দিয়ে যায় দিনের গভীরে
সাধ্বী প্রজাপতির ঠোঁট
ফিরে যাওয়া সবুজ
ঘরে ফেরানোর আপ্রাণ চেষ্টায়।
No comments:
Post a Comment