যোগ্য হতে বললে
বহ্নিশিখার কবিতা--
চোখের আড়াল হওনি,
হাজার মাইল দূরের উঠোনে থেকেও।
ফিরলে ঝমঝমিয়ে বৃষ্টির মত, অনেক দিন পর।
শোনাবো বলে কত শব্দ গেঁথে রেখেছি,
এমন চমক দিয়ে এলে ভুলে গেছি সব,
প্রেম ছড়ালে, মোহ ছড়ালে-
ফুল ফুটলো, পাখি গাইলো।
নদী ঢেউ তুললো।
তারপর চলে গেলে,
যাবার আগে বললে না--
কতটা পোড়ালে পতঙ্গের মতো ঝাঁপ দেবো আগুনে।
বললে যোগ্য হতে।
No comments:
Post a Comment