মায়া সাহা

প্রয়োজনের অর্ধাঙ্গিনী
মায়া সাহা
ভালোবাসতে যদি নাই পারো পুরুষ,
কেন মিথ্যে মায়াজালের সংসারে
নারীকে বাঁধার আশা?
কেন পায়েতে বেড়ি দেওয়ার চেষ্টা ?
কেন প্রেমহীন সম্পর্কে -
তোমার অধিকারবোধ এত্ত প্রবল?
তুমি কি জানো না পুরুষ?
মিথ্যা ভালোবাসার বেড়াজালে
শরীরকে বেঁধে রাখলেও
মনকে বেঁধে রাখতে পারবে না।
প্রেম যেথা মরীচিকা,
সুখের স্বপ্ন দেখাই বৃথা!
ওই যে সাধের পালঙ্ক,
যেখানে প্রতিরাতে নারীর প্রেমের ধর্ষন!
আর তোমার কামনার চরিতার্থ!
সাথে প্রয়োজনের সন্তান উৎপাদন !
সেখানে প্রতিমুহূর্তে তোমার অর্ধাঙ্গিনীর
নারীত্বের হয় বিসর্জন !
দোহাই পুরুষ !
তুমি আর যাই করো না কেন,
শুধুমাত্র তোমার ভবিষ্যত নিরাপত্তার জন্যে,
একটি নিষ্পাপ নারীকে -
প্রেমহীন স্বার্থের সংসারে রেখোনা বেঁধে।
No comments:
Post a Comment