যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

শান্তা মিত্রর দুটি কবিতা--




শান্তা মিত্রর দুটি কবিতা--

মেঘমুক্ত আকাশ 

কখনো বা মেঘলা আকাশ, 

রামধনুর রং সব মিলেমিশে যেন একাকার হয়ে আছে আকাশ জুড়ে

সকালে হালকা মেঘ ও রোদের খেলা আবার,

দুপুরে চিকচিকে রোদের খেলা রামধনু মেশা আহা.....

দুপুর গড়িয়ে গোধূলিকালে  __ সূর্যাস্তের সেই গাড় সোনালী রোদের মাখামাখি আকাশ জুড়ে।

এক বুক প্রশান্তি আনে মনে, 

যেন ছুটে চলে যাই সেই আকাশের শেষে কোথায় আছে তার রঙীন  বাসা।

আবার কখনো মেঘের ভেলায় ছুটে কখনো রামধনুর রঙে মিশে।

কখনো বা সোনালী সেই রোদের জামা পরে মন যেতে চায় হারিয়ে সেই অচীন দেশে.....

যেখানে পাহাড় বেয়ে ঝরনা আসে, ঝর্ণা ছুটে নদীর বাঁকে কল কল সুরে।

যেখানে সবুজে ঘেরা বনের সারি অপরূপ সাজে সেজে আছে,

আর আছে গাছের ডালে ডালে কাক পাখিদের খুনসুটি।

চলো যাই সেই দেশে যেখানে নেই  বিদ্বেষ এই বৈষম্য নেই হানাহানি নেই হিংসে ও যন্ত্রনা।

আছে শুধু শুধুই প্রেম আর ভালোবাসা চলো না যাই সেই দেশে হারিয়ে আকাশপথে বহুদূরে......।



 

করোনাকে মানাতে হার


করোনাকে মানাতে হার জীবনকে করতেই হবে পার।

ছন্দময় করতে হবে জীবন পথ,

চলতে হবে তালে তালে পুরোনোর পথে।

খেলতে হবে দেখতে হবে গাইতে হবে নাচতে হবে সবকিছু ভুুলে।

নতূন ভাবেই  ফিরতে হবে থাকতে হবে পুরোনো কে ও নতূন কে পাশে নিয়ে।

অবশ্যই  থাকতে হবে একটু দূরে একটু বুঝে একটু সাবধানে।

এ যে মারণ রোগ কাকে যে  কখন কামড়ায় জানে শুধুই  ভাগ্যের বিধান।

তবুও মাস্ক স্যানিটাইজারকে সঙ্গে নিয়ে চলে চলো যোজন দূরে......

পেও না ভয় বুকে নিয়ে জয় এগিয়ে   চলো, আর বাঁচার মতো বাঁচো।

আসছে পুজো আসছে মজা চুটিয়ে  ভরো মনের খাঁচা।

এ যে মোদের আগমণীর আগমণ, সব কিছই যেন শেষ হয় তার বিসর্জনের বার্তায়।

জয় দুর্গার জয় হোক করোনার পরাজয়।

No comments:

Post a Comment