যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

ডাঃ সুভাষ চন্দ্র সরকার

 

তোমায় খুঁজি 

ডাঃ সুভাষ চন্দ্র সরকার-


ভোরের বেলা শালুক ফোটে 

নীল কুঠীর ঐ দীঘির জলে, 

তোমার  হাসির পরশ যে পাই 

শালুকের  ঐ সাদা  ফুলে। 


ঝাঁকে ঝাঁকে সারস আসে 

জল  ভরা ঐ দীঘির জলে, 

দুপুর বেলা ঢেউয়ের তালে 

জলকেলি  আর নৃত্য  চলে। 

মনে পড়ে  স্নানের ঘাটে 

তুমি  যেমন থাকতে জলে। 


বিকাল বেলা প্রজাপতি 

ফুলে ফুলে পরাগ মাখে, 

ওদের মাঝে তোমায় খুঁজি 

আসতে তুমি আলতা মেখে। 


মৌমাছি রা  গুনগুনিয়ে 

উড়ে বেড়ায় মধুর খোঁজে, 

ওদের  মতো  তুমি আসতে 

খেলার মাঠে আমার খোঁজে। 

জীবন সূর্য  অস্তাচলে

মন; তোমায় খোঁজে সবার মাঝে।।


No comments:

Post a Comment