যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

উশ্রী মন্ডলের কবিতা

 

উশ্রী মন্ডলের কবিতা


* জন্মভূমি *


প্রকৃতি পুরাতনকে বিদায় দিয়ে ,

নব ভাবনার ঘোমটা খুলে  ;

সকাতরে আহ্বান করছে  ,

সমগ্র উন্নত জাগ্রত চেতনাকে  ||


ফিরে আয় জন্মভূমির কোলে ,

নবসৃষ্টির উদ্দীপনা দেহমনে মেখে  ;

সুগঠিত বিবেকবান হয়ে ,

পূর্ণ হও এই ধরাতলে  ||                                      

 

আশ্বাস 

ঊশ্রী মন্ডল  

 

ঝরে পড়া বৃক্ষের পাতারা করে গুঞ্জন...

বলে ওই আসছে আমাদের এই প্রিয় সুজন , 

সুভাসিত ফুলের গন্ধে ভরে যাওয়া আমোদিত বাতাস... 

আর বৃষ্টিশেষে রোদেরস্পর্শে রামধনু জাগায় আশ্বাস ||

 

হিমঝুরিরা ফুটে উঠেছে পাতার ফাঁকে ফাঁকে , 

পান্থপাদপও ছড়িয়ে পড়েছে ঐ বৃক্ষের শাখে শাখে  ;

রাত গভীরে রাতপরী নেমে আসে এ ধরায়...

সুমধুর সংগীতের মূর্ছনার সাথে অনেক গল্প শোনায় ||


হৃদয়েশ

ঊশ্রী মন্ডল

 

আমার..

হৃদয় বীণায় , 

যে সুমধুর সুর বেজে উঠেছে  ;

সে তো শুধু তোমারই নাম  |

তোমার স্পর্শের আবেশে কম্পিত হয়ে....

সুখানুভূতিতে ভরে উঠেছে এই প্রাণ  ||

 

এই উরোজের আঙিনায় ... 

তোমারই পদচিন্হ অঙ্কিত হয়েছে , 

তোমারি সৌম্য মূর্তি...

অন্তরতম অঁচলে প্রতিষ্ঠা পেয়েছে  ||

 

আমি ধন্য...  

হৃদয়েশ তোমায় পেয়ে , 

 জানি তুমিও প্রতিদিন পূজো  ;

আমাকে তোমারই প্রেমাস্পদ স্বরূপে  |

তোমার অন্তঃকরণে ঝেঁকে দেখি বিস্ময়ে ... 

আমিই আনন্দময়ী রূপে চিত্রিত তোমারই হৃদয়ে  ||


No comments:

Post a Comment