যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

হিল্লোল রায়ের কবিতা--


হিল্লোল রায়ের কবিতা--


হঠাৎ দেখা 


হঠাৎ দেখা বনস্পতির তলায় যখন ছাত্র

শিখছি সবই কৌ্তূহলে, নেই দ্বিধালেশ মাত্র


হঠাৎ দেখা ছাত্রী সেখায়, হলাম সহপাঠী

প্রেম-প্রণয় এর পর্ব শেষে দেখায় মোরে লাঠি


হঠাৎ দেখা আমজনতা শাঁসালো আমায় রেশ

যষ্ঠীমধু, বেদম প্রহার -শিক্ষা পেলাম বেশ!

 


লোপাচুক নাদিয়া


লোপাচুক নাদিয়া 

নদিয়া-য় এসে-

দুধ খায় চুক চুক

তাকিয়ায় ঠেঁসে!

চা-টা খেতে তার লাগে

খুরি আর মালসা-

ডিনারেতে প্রিয় খুব 

সারিবাদি সালসা!

প্রেমাবলী টানে সে যে

নমপেন থেকে-

উড়ে এসে জুড়ে বসে

প্রেমিক এর ঠেকে !

ভ্যাবাচাকা খেয়ে সানু

রাঙা মুখ খুলতেই-

পুলিশের হানা দেখে

লোপা থাকে দুলতেই!

উৎসাহী জনতারা

বলে ওঠে এ কি?

ফেসবুক প্রেম দাদা,

হয় না যে মেকি !

মালকড়ি ছাড়ো দেখি 

সানু-দাকে বলতে-

“নাদিয়া যে প্রিয়তমা,

শিব রাত সলতে !!


“বেকা” 


'বেকা'-র সূত্রে হই নি বেকার,

বছর হল অনেক-

লেখার মাঝে বসি যখন, 

ভাবতে থাকি ক্ষণেক !

'নেট -ওয়ার্কিং' ' জব সার্চ' এ

'বেকা' যে খুব পটু-

আহাঃ বিক্কলেজের ঘ্যাম ফান্ডা,

নয় যে শ্রুতি কটু !

'বেকা'-র কোলে , 'বেকা'-র বোলে

স্বর্গীয় সুখ, ভালোবাসা-

প্রবাস ভূঁয়ে আসছে ছুটে

হারানো সেই দিনের ভাষা !

সাহেব পাড়া ও মুচি পাড়া

ধরে রেখেছে 'বেকা'-

তাই লর্ডস -ওভাল এ ডাকলে কুহু

দিচ্ছে সাড়া কেকা !

 

No comments:

Post a Comment