রুদ্রানী রাই

অস্ফুট শ্বাস
রুদ্রানী রাই
তোমার ব্যথা কি কেউ বোঝে
অভিমানী মেয়ে ?
বৃষ্টির দিনে , তোমার
বুকের বিষন্নতা ,
শরতে পেঁজা তুলোয়
ভেসে বেড়ানো ,
উদাসী মনকে , কি খোঁজে
বিশ্বের পুরুষ ?
তুমি যখন সাঁকো পার হয়ে যাও
ভেজা পায়ে
কুজোয় জল ভরতে সন্তর্পনে
কেউ কি খোঁজে ?
তোমার চোখের শূন্য দৃষ্টি ৷
শরীর সাজাও প্রেমের উপাদান
তৈরী করতে
তখন সুগন্ধি বল্কলের ভেতর
কেউ কি খৌঁজে ?
তোমার দেহে কতটা আগুন
খেলা করে ৷
মনের ভেতর কতটা লহমায়
কতটা সমর্পন
লুকিয়ে আছে, একটা ঘর বানাতে
কেউ কি খোঁজে ?
কেউ কি খোঁজে ?
তোমার অস্থি মজ্জায় কতটা
অবিমৃশ্য ঝড় ,
লুকিয়ে আছে ঐ নিরাকার অস্ফুট নিঃশ্বাসের সাথে ৷
No comments:
Post a Comment