যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

নির্মাল্য বিশ্বাস

 

নির্মাল্য বিশ্বাস 


নির্মাল্য


মনের অলিন্দে আমার বাসভূমি নয়,

বইয়ের ভাঁজে ভাঁজেই থাক সব পরিচয়।

তুমি আহুতি জ্বালালে এলোচুলে

আমি নির্মাল্য হব তোমারই ফুলে।


যদি কখনো পড়ে মনে, 

তারাখসা রাতের বর্ষণে-

জানব সে ফুল তেমনি আছে

হারিয়ে যাওয়া স্মৃতির লাজে।


যতই তুমি যাও না সরে

আমার থেকে দূরে দূরে,

ঘুমাও যখন অচিনপুরে

বইখানি মোর বুকে ধরে।


জন্মেছিলাম অর্ঘ্য হতে,

নাই বা পেলাম তোমায় ছুঁতে;

শুকনো এ ফুল বইয়ের ভাঁজে

পুড়ুক তোমার হিয়ার মাঝে।

No comments:

Post a Comment