চিরঞ্জিৎ বৈরাগী
ফ্রেন্ডশিপ
চিরঞ্জিৎ বৈরাগী
ঠিকানা একই আছে
কয়েকটি ভুল মাত্রা ছাড়ালেও,
ট্রেন থামে অথবা থামে না
শহরে সকাল হয় ভোরের আগেই
কেন না ছন্দের তাল পায়ে পায়ে
ধারাপাতের শান্ত লয় থেকে আদর্শলিপি,
বর্ণপরিচয়ের কোমল ঠোঁট-আঙিনা
পরাজয়ের মিছিল ছুঁয়েও বরমাল্য
বিনা সম্পদে চির সম্পদ
মাটির দেওয়াল কিংবা টিনের চাল
ভাগাভাগি, টুকরো ফল
সিরিয়ালের পজিটিভ সংকেত-সার
ফ্রেন্ডশিপের বরফ গলা জল,
কংক্রিট বাঁধ!
No comments:
Post a Comment