যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

প্রদীপ কুমার দে

 

ইছামতী

প্রদীপ কুমার দে 

 

নদীর দু পাড়ে দুটি দেশ মিলে মিশে একাকার,

কত সহজেই নদী আপন করে নেয় মানুষকে,

আমি ইছামতী নদীর জলে হাত রেখে স্পষ্ট বুঝি,

কত মমতায় বয়ে চলে নদী, দু দেশের সীমানা ছুঁয়ে,

দুটি দেশের মানুষেরা আজ মেতেছে উৎসবে উচ্ছ্বসিত প্রাণ,

নদীকে প্রশ্ন করা যায় ! বলো,তুমি হিন্দু না মুসলমান?

No comments:

Post a Comment