সন্ধ্যা রায়ের কবিতা--
নারীর অলংকার
তোমার ভাললাগা আমার আকাশ মনে হয়,
তোমার ভালোবাসা আমার আকাশ তারাময়।
তোমার ভালোলাগা আমার পূবেল শীতল হাওয়া,
তোমার ভালোবাসা আমার বর্ষায় গান গাওয়া।
তোমার ভালোলাগা আমার মিষ্টি চাঁদনী রাত,
তোমার ভালোবাসা আমার জ্যোৎস্নার সম্বাদ।
তোমার ভালোলাগা আমার সূর্যের রক্ত রাগ,
তোমার ভালোবাসা আমার শিশির ভেজা অনুরাগ।
তোমার ভালোলাগা আমার বিশাল ফুলের বাগান,
তোমার ভালোবাসা আমার সুগন্ধি আসমান।
তোমার ভালোলাগা আমার ঝর্ণার স্নান করা,
তোমার ভালোবাসা আমার জলে স্ফটিক ভরা।
তোমার ভালোলাগা আমার পাখির কাকলি সুর,
তোমার ভালোবাসা আমার রিনিঝিনি বাজে নুপুর।
তোমার ভালোলাগা আমার সেই সুর ঝংকার,
তোমার ভালোবাসা আমার নারীর অলংকার।
ফুল সাজ
ওপারে হাল ধরব যখন
এমনি করে আমায় তুমি রাঙিয়ে দিও
পায়ে যমের থাকবে বেড়ি
আমার ঠোঁটে তোমার চরণ রাঙিয়ে নিও।
আমায় তুমি কথা দিয়েছ
ভালবাসার চাদরটা তে জড়িয়ে দিও।
সব চাওয়া যে তোমার কাছে
অবহেলায় সব চাওয়া মোর ভরিয়ে দিও।
আমার যে সব তুচ্ছ চাওয়া
সেদিন তুমি আমার পাশে সাজিয়ে দিও।
আমার খেয়া আসবে পাড়ে
আমায় বলবে না ত একটু পরে পাড়ি দিও।
অশ্রু আমার দেখবে তখন
অশ্রু ভরা চোখটা আমার মুছিয়ে দিও।
ডাক এলে ত যেতেই হবে
সেদিন আমায় রাঙা ফুলে সাজিয়ে দিও।
No comments:
Post a Comment