যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

লুতফুল বারি পান্নার কবিতা

 

লুতফুল বারি পান্নার কবিতা

যাপন


তবু সে পাথর পৃথিবীতে,

কিছুটা স্বপ্ন লিখে রাখি

বন্ধুর জলে ও ডাঙায়

নিজের ছায়ার পাশে থাকি


যদিও নগ্ন হয়ে আছি

পরিপূর্ণ ভেতর ও বাহির

ভান করি সভ্যতা দিয়ে

মুড়ে আছি সমগ্র শরীর

...........


সুতোয় ঝোলা জীবন

লুতফুল বারি পান্না


কী পাবো আর কী পাবো না,

নিয়ম নীতি পলকা বোনা–

ঘর পেরোলে উঠোনটাই ঘর তো।


এই যে জীবন, সুতোয় ঝোলা।

চারদিকে স্রোত– সে হরবোলা

শোনাচ্ছে ডাক, হাজারটা তার শর্ত।


শর্তগুলো শুনতে পারো।

স্বপ্ন কিছু বুনতে পারো।

চাইলে ভরে দিতেই পারে সবটা।


কিংবা ধরো সব হারালে।

বৃথাই তোমার হাত বাড়ালে–

ভেবে দেখো, কেমন অনুভবটা।


চারদিকে যা দেখছি–সেতো

খানিক মিঠা, খানিক তেতো।

সব গণনা হতেই পারে ভুল তো।


এই তো জীবন সুতোয় ঝোলা।

গিট্টুগুলো আলগা– খোলা;

যখন তখন ঝুলতে পারো উল্টো।


মারছো একে, ধরছো ওকে–

আজ ক্ষমতার তীব্র ঝোঁকে।

হয়তো কালই আসতে পারে ঝড় তো।


আজকে তুমি বৃক্ষ বিশাল।

হয়তো সেটা আগামীকাল

পড়বে ধসে। রাস্তা ভরা গর্ত।

...........


তৃষ্ণা



যা কিছু করেছি পান,

জেনে গেছি সবই তার বিষ না


এটুকু বোঝার পর–

অকারণে বেড়ে গেছে তৃষ্ণা


No comments:

Post a Comment