"লকডাইনের মধ্যেও"
পিনাকী রঞ্জন মিত্র
আদি শব্দ ভাঙ্গতে ভাঙ্গতে ক্ষুদ্রাতিক্ষুদ্র তরঙ্গে বয়
পদে পদে শব্দের কম্পন ছুঁয়ে যায়
সব কম্পনের গ্রাহক যন্ত্রটি নেই আমার হৃদয়ের কাছে ।
মোদ্দা কথা আমি বুঝতে পারি না শব্দের সব অনুভূতি
আমার গ্রাহক যন্ত্র অতি প্রাচীন,
তা বলে কি শব্দকেও লক ডাউনের নিয়ম মেনে চলতে হবে?
কিছুটা তাই, শব্দের পাহাড় ভেঙ্গে উড়ে চলে আসে প্রজাপতি ছোট ছোট ফুলে
ফলের প্রতিশ্রুতি আশা ক'রে ঘর বাঁধে
লক ডাউনে এতো ক্ষতির মধ্যেও ফসল ফলে ঠিক
চাষীর ক্ষেতে
বাগানে বাগিচায়
আর তা শব্দেরই হোক অথবা মাঠে শস্য ক্ষেতে।

No comments:
Post a Comment