রূপা বাড়ৈ
সীমাবদ্ধতা
রূপা বাড়ৈ
জ্ঞানের মাধ্যমে চেয়েছিলাম মনের শক্তি প্রসারিত করতে
ছোট্ট এক মুর্খ জীবন, জ্ঞান অর্জন করবো কোথা থেকে,
সাত সমুদ্র থেকে জল এনে চেয়েছিলাম স্নান করতে
এ-তো শক্তি কোথায় পাবো তরঙ্গের পানে হাত বাড়াতে।
সাগরের তল থেকে মুক্তা এনে চেয়েছি কাব্য সাজাতে
বীরের মতো এ-তো সাহস কোথায় পাবো ভীরু মনে,
অনুভবে স্বপ্ন বুনে বিন্দু বিন্দু কুয়াশা জমে শুভ্র ভোরে
হাহাকার করে ওঠা তৃষ্ণার্ত বুক ভেঁজে সেই শিশির জলে।
তোমায় দেবো বলে শরতের কাশফুল তুলেছিলাম যতন করে
শিশির সিক্ত শিউলি ফুলের মালা গেঁথেছিলাম পরাবো গলে,
নীল আকাশের সব নীল রঙ এনেছিলাম তোমায় রাঙাতে
রংধনুর সাত রঙ এনে, জলছবি এঁকেছিলাম তোমার পথে।
জানি আসবে না এ কষ্টের পথ ধরে অচেনা ফুলের কাছে
যে ফুল শোভা পায় না দামী ফুলদানিতে সুদর্শন দু'টি হাতে,
চাওয়া পাওয়ার স্বপ্ন পূর্ণ হবার নয় এ জীবনের হাটবাজারে
একটাই তো ছোট্ট জীবন, সুখ দুঃখ যাপন হয় সীমাবদ্ধে।
No comments:
Post a Comment