পৃথা বিশ্বাস

পৃথা বিশ্বাসের
তবু মনে রেখো
তবু মনে রেখো
ঐ আগুনে আমার মৃত্যু
মৃত্যুর পর তো সব শেষ
পাবেনা আর কখনো হামি
দেওয়া ভালো বাসা গুলো ছিন্ন ভিন্ন
ঐ আগুনেই সব শেষ।
তবু মনে রেখো
মৃত্যুর চেয়ে আনন্দ আর কিছু নেই
যে আগুন ছুঁয়েছে এ শরীর
বেঁধে দিয়েছে ঐ লেলিহান চিতা
রসাতলে যাক সব ক,তা
তবুও জাগবে না ,আর তোমার মিতা।
তবু মনে রেখ
এই সুন্দর ধরনীতে
ফাঁকা কিছু পড়ে আছে সব
ভরার যে কেউ নেই মোটে
দিয়েছি এত দিন যত আনন্দ
আজ সবই গেছে টুটে।
তবু মনে রেখো
এ মৃত্যু 🔥 আগুনের বন্ধু
এ মৃত্যু জন্মের চেয়ে বড়ো
যদি পারো হামি দিয়ো আরও
দেখো না পিছন ফিরে
মৃত্যু যে আমাকে রেখেছে অমর করে।
তবু মনে রেখো
সব কিছু আজ পিছনে ফেলে
দেখবার কিছু নেই ঘুরে
যা ছিলো তেমনি থাক পড়ে
দূর থেকে সরে যাবো
এটুকু কথা দিলাম তোমারে।
তবু মনে রেখো
যেমন ছিল তেমনি থাক
তোমার সীমানা যে অপার
কন্টকময় চারিধার
শুধু চাওয়া পাওয়ার মধ্যে
ছিলো ,বিস্তর ফারাক।
তবু মনে রেখো
নেই কোনো সংশয়,
নেই কোনো ঠিকানা
আজ আমি রয়েছি অনেক দূরে
--তবু মনে রেখো।
No comments:
Post a Comment