শংকর ব্রহ্মর কবিতা--
সুখের সন্ধানে
সুখের মানে খুঁজতে গিয়ে
সুখের মানে বুঝতে গিয়ে
সুখের ভিতর ডুবতে গিয়ে,
ডুবতে ডুবতে অতলে যেই
তখন তো আর পাই না যে খেই,
হঠাৎ দমবন্ধ হয়ে আসে
আসে পাশে যে আর কেউ নেই,
বাঁচার জন্য প্রাণটা তখন
আঁকুপাঁকু করতে থাকে,
আচমকাই ভেসে উঠি মনের জোরে।
দু'চোখ মেলে তাকিয়ে দেখি
দুঃখগুলোই ভেসে আছে চতুর্দিকে,
দুঃখগুলোই ভাসিয়ে আমায় বাঁচিয়ে রাখে।
২.
বক্ররেখা
শংকর ব্রহ্ম
এক.
কবিতার কাছে কবি কিছু আর করে না প্রত্যাশা
কবিতা কবির মনের গোপন ভালোবাসা,
গোপন প্রেমের কাছে কোন প্রত্যাশা থাকে না
কবিতার কাছেও কবি কোন প্রত্যাশা রাখে না।
দুই
সকলেই খুঁজে মরে সুখের জীবন
কবিরাও খুঁজে ফেরে মানুষের মন।
তিন
অভিনেতা অভিনয় করে পর্দার ওপারে
আর নেতারা অভিনয় করে মঞ্চের উপরে,
সকলেই মন নিয়ে করে অভিনয়
কেউ কেউ সব অভিনয় মন দিয়ে সয়,
কবিরাও করে অভিনয়, বেশী আর কম
বুকে যার আছে যত দম।
৩.
কবিতা
কবিতা কল্পনালতা
হতে পারে ছন্দময় স্পর্শকাতরতা,
অথচ সে রাত্রির মতোন নীরব
যেখানে আঁধারে বন্দী
কবির অন্তরের সব অনুভব।
আর কবিতাকে
হতে হবে, শব্দ ভার হীন
বাতাসের মতো সর্বত্র উড্ডীন।
কবিকে থাকতে হবে সর্বদা
ভয় ভীতিহীন, বিপদে অটল,
যে কোন প্রাপ্তির আশা
ছেড়ে তার ফল।
কবিতা লেখা হোক যে দেশেই যত
তাকে ঠিক হতে হয় সত্যের মতো।
কবিতায় প্রতিবাদ,প্রতিরোধ আর
যা কিছু থাকুক রূপগ্রাহিতা
আসলে শেষ পর্যন্ত তাকে,
হতে হবে নির্ভার কবিতা।
৪.
গোপন প্রেম
তা'র তুলনা শুধু সে-ই , আর কেউ নয়
তা'কে দেখিনি আগে তাই রাগে ভেঙেছি হৃদয়।
দূর থেকে তা'কে দেখে,
মনে যদি রাখি এঁকে,
তা'তে তার ক্ষতি নেই কোনও
হতে পারে বন্ধুর বোনও।
সে'কথা বন্ধুকে ডেকে বলি যদি
বয়ে যাবে রক্তের নদী?
বললে পরে বইতেও পারে
আমাকে সে ধরে যদি মারে?
যদি বলি কি জানি কি হয়
তাই মনে জাগে বড় ভয়,
কিছু আমি বলি না কাহাকে
মনে শুধু ধরে রাখি তাকে।
৫.
মনোব্যথা
বেশ তো ছিলাম একলা তাহার হৃদয় জুড়ে
বেশ তো ছিলাম মনের ভিতর গোপন করে
সে আজ বল দূরে কেন গেল সরে?
তার কি কোন মানে হয়?
খুঁজতে গিয়ে দিনটা ফুরায়,
জাগে মনে নানা সংশয়
কেন পারে না থাকতে সদয়?
তাকে নিয়ে এখন ভাবি না তেমন?
কবিতাকে নিয়ে মেতেছি যেমন
তাই আজ কবিতাকে সব দিয়ে,
লিখে ফেলি তাকে নিয়ে কত প্রেমকাব্য
কেন বল তাকে নিয়ে শুধু শুধু ভাবব?
হৃদয়ের প্রেম কিছু অনায়াসে তুলে দেব তাকে
কেন যে তবুও সে রাগ করে দূরে সরে থাকে?
No comments:
Post a Comment