যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

অনুপ কুমার সরকার



 

 

 

 


অনুপ কুমার সরকার


পরাধীনতার শৃঙ্খলেও কারাগারে বন্দি আমি ।

অন্তরে অতৃপ্তির স্বাদ আজ কেন লবণাক্ত?

চাই তো আমি তোমার বিচ্ছুরণও ,

সবে তো কেবল অঙ্কুরোদগম ।

কাঙালিনী তুমিই তো কও -

আমা প্রেমাসক্ত ।



কিলবিল শব্দে ভর্তি গোটা মস্তিষ্কে ।

রাজ্য জুড়ে ভুগছে বেকার শুধুই জলাতঙ্কে ।।

বঙ্গ আজ ভাসছে ভয়াবহ আতঙ্কে ।

জেগে উঠেছে মানুষ প্রতিবাদী ভূমিকম্পে ।।



শরীর বদলে যায়নি, আত্মাও না ;

অভিমানে চলে গেছো গত পরশু ।

না বলেই নিয়েছো বিদায় সেদিনই -

সাথে আত্মসুখও বটে ।

চাঁদ তুমি কলঙ্কিত

তবুও,

তোমায় না দেখে থাকাটা-

যেন কারাগারে শাস্তির কাঠগড়ায় আবদ্ধ থাকা ।




কথারা বিরতি নিয়েছিল, অপেক্ষারা প্রহর গুনছিল ।

সময়ের ব্যবধানে দীর্ঘায়ু হাইফেন !

পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে শেষের শুরু হয়ে শেষ হলেও-

অপেক্ষার অবসান ঘটিয়ে, স্ব বোধ জন্মাবেই যে কোনো একদিন ।

তখন অনেকটা দেরি হয়ে যায় যে তবুও;

অহংকারী কোকনদ কালের নিরিখে মাথা নিচু করে হেলে পড়ে স্ব কান্ডদেশে ।

 

No comments:

Post a Comment