অগ্নিশ্বর সরকার

পৌষালীর জন্য
অগ্নিশ্বর সরকার
___________
সুউচ্চ পর্বতরাজির মাঝে , পাইনের বনে
নীল আকাশের মাঝে ভেসে চলা
শ্বেতশুভ্র মেঘমালার মাঝে অপেক্ষা করেছিলাম ,
অপেক্ষা করেছিলাম পৌষালীর জন্য ।
যখন সূর্য কিরণ দিগন্তকে রাঙিয়ে দেয় ,
সেই আলোতে স্নান করে অপেক্ষা করেছিলাম ,
অপেক্ষায়মান ছিলাম পৌষালীর জন্য ।
গাড়ির যান্ত্রিক শব্দে মন উদ্বেলিত হচ্ছিল ।
অচেনা পাখিদের কলরবে খুঁজতে চেষ্টা করছিলাম
তোমার কণ্ঠস্বরের অনুরণন ।
তুমি এলে । তুমি এলে সময়কে সাথে নিয়ে ।
তোমার হাসিতে পাইন বন আলোকিত হল ।
শেষ সূর্যের আলোও মুহূর্তকাল স্থবির ,
পৌষালী এলো ।
আজ আবারও মুখোমুখি আমরা ।
আমাদের বিয়ের পর এই প্রথম ।
একগোছা অর্কিডের স্তবক এগিয়ে দিলাম তোমার দিকে ,
‘কেমন আছো পৌষালী ?’
পায়ের নখ মাটির ছোঁয়া পেতে ইচ্ছুক ,
দৃষ্টি আজ আবদ্ধ ওই নখের দিকে ।
রাতের পাখিরা দলে দলে আসছে গাছের কাছে
‘আমাদের এইভাবেই সুখী হতে হবে ।
স্বপ্নদের বাস্তবের মাটিতে এনে সুখ খুঁজতে হবে ।’
বলেই গাড়ির দিকে এগোল পৌষালী ।
পাইন বনে আজ আনন্দের অন্ত নেই ।
আজ অনেকদিন বাদে আকাশের কাছে ,
পৌষালী এসেছিল ।।
No comments:
Post a Comment