যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

পশুপতি ভদ্রর কবিতা

 

পশুপতি ভদ্রর কবিতা 

কাঁটা


কাটা কাটা অক্ষর 

সুগন্ধী গোলাপে চমৎকার কাঁটা, 

মঙ্গল ঘট, এই তো আমার নির্মল আরতি 

পাদপদ্মে সুস্বাদু প্রসাদ ।

সৃষ্টি-সুখে অমূল্য সম্পদ, 

নিঃস্ব আমি, হতবাক, এই কি আমার সহযাত্রী ? 

পৃথিবীর কাব্য যেন লোভ লালসার শিকার ।

নীলাঞ্জনা, ওই দেখো, তস্কর ও পুঁথি 

ঝাঁটা, জুতো, অদ্ভুত ঘৃণার ভিয়েন, 

দিনরাত্রি - এইসব কার কী প্রাপ্য ! 

ঈশ্বর, এ প্রাণীর এ বিশ্বে ক্ষমা কি সম্ভব ?

কাব্য সুখে কবির সকাল, 

সুগন্ধ - সৌরভে শান্তির কবিতা 

প্রতিটি বিন্যাসে চমৎকার মুখ - 

নেমে এসো দীনদয়াল, 

প্রচ্ছদে লিখি ভালোবাসার অনুচ্ছেদ ।

No comments:

Post a Comment