যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

তীর্থঙ্কর মৈত্র

 

ফিরতে অঘ্রাণে

তীর্থঙ্কর মৈত্র

 

এলোচুল সরালে কী দেখা দেবে মুখে সূর্যোদয়?

এই প্রশ্ন নিয়ে বসে ,পাহাড় এলো যে কল্পনায়;

তার গায়ে ঝরণার ছোট ছোট বিনুনী ঝুলছে--

অচেনা ফুলের ভেলি, কত পাখি, প্রজাপতি গাছে

খেলছে আগের মতো---তুমি জিপের জানলায়

আনমনা, যেন আজ দুটি চোখ অতীতে চরছে;

যেন  কালো ঘোড়া দুটি, ঘাস খুঁজে কোথাও ফিরছে...

 

ড্রাইভার চুপ চাপ--পেঁজামেঘ উড়ে উড়ে চুলে

আলতো স্পর্শ করে , রেখে যায় ওড়নাটি খুলে---

আছে না যুবক বুঝি  তুলে নিয়ে রেখে দেবে ব্যাগে?

সাদা ওড়নায় প্রেম লেগে থাকে যুবক কী জানে?

তোমার চুলের পাশে---তোমার মুখের ঘ্রাণে

ভ্রমণ পিপাষু এলে ,এলো চুল পেয়ে তাই বাগে

আমার আঙুল চায় ---শরৎ সরিয়ে ,ফিরতে অঘ্রাণে!

No comments:

Post a Comment