যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

এশরার লতিফের দুটি কবিতা--

 

এশরার লতিফের দুটি কবিতা--   

 

তুমি কি কেবলই ছবি?

 

আবার  কেন তিলোত্তমার

একটু  আলো, একটু অমার,

একটুপাপের, একটুক্ষমার,

একটু দাড়ি, একটুকমার,

কারণ খুঁজি  কাঠের ফ্রেমে?


ওইখানে কি তোমার আমার,

হারিয়ে যাওয়া সব উপমার,

কারণগুলো থমকে থেমে?

একটু ঘৃণায় একটু প্রেমে?

লটকে আছে কাঠের ফ্রেমে?

 

বেপরোয়া

 

ঝড়ের আকাশে তোর ওড়াবো লালঘুড়ি

হাজার ঘুড়ির মাঝে  আলগা  বাহাদুরি

 

আমার ঘুড়ির ঢেউ মধুর  চুম্বক

অধীর করবে তোকে,  করবে  অপলক

 

আমার ঘুড়ির লাল মনের মেঘদূত

অমন চাহনী ভেঙ্গে কুড়াবে বিদ্যুৎ

 

চাঁদের চামেলি তুই, জ্যোৎস্না-আকরিক

তবু তো আমার হবি, আমারই ঠিক  ঠিক


No comments:

Post a Comment