যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

জারা সোমা

 

ভ্রম

জারা সোমা


তোমার অপেক্ষার অভিমানে জমে কুয়াশা,

প্রতিটা ভোরে ঝরে পড়ো শিশিরবিন্দু হয়ে 

সমস্ত প্রেম নামক সম্পর্কে শরীর  আসেনা

বরং নামহীন এলিয়ন প্রমাণ করে ডিভাইন দেহতত্ত্ব,

তবুও কলমে অভিযোগ লেখে সুনীলবাবু

তোমার কি মন নেই কুসুম.....


তুমি শীত গায়ে মেখে হলুদ বসন্ত ছড়াতে ছড়াতে চলে যাও,  

পাড়ানির কড়িগুনে চকচকে মোড়কে গুছিয়ে রাখি সুখ 


আবহমানকাল ধরে ভ্রান্তিকেই ভ্রম হয় ভালোবাসা নামে।

No comments:

Post a Comment