যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

তুষ্টি ভট্টাচার্য

 

কাঠের প্যাঁচা / তুষ্টি ভট্টাচার্য 

 

পূর্ণচন্দ্রের মহিমা নিয়ে জন্মেছিলেন বুদ্ধ

জ্যোতিপ্রিয় তিনি, অন্ধকার পাখিটিকে দেখেননি

স্মিত হাসি চুঁইয়ে পড়া শান্তির বাণী শোনেনি কাঠপ্যাঁচা।

চাঁদের ঔজ্জ্বল্য আজ চাপা পড়েছে বজ্রনির্ঘোষ মেঘের নিচে

পেঁজা তুলোর মতো ফুলেফেঁপে ওঠা সাদা মেঘের নিচে বিদ্যুতের ঝলক- 

এমন দৃশ্যের সম্মুখীন হল আজ কাঠপ্যাঁচা।

নিমীলিত নয়ন মেলে দেখেছেন বুদ্ধও। 

এ এক অস্তমিত আলো—অন্ধকারকে পিঠে নিয়ে যাত্রা করেছে। 

চাঁদের উল্টোদিকে চরকা কাটা বুড়ি নিদ্রারত হায়… 

কে দেবে আজ বুড়ির চুলের মতো মেঘ?

কে দেবে মেঘের মতো রাত কাঠপ্যাঁচাকে?  

ঘোর কালো এক নিশ্চিন্ত রাতের আশ্রয় চাই তার-   

চাই, কালো চাপ চাপ রক্তের মতো দিন…

No comments:

Post a Comment