যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

কৌস্তুভ দে সরকার

 

ছেলেটা   

কৌস্তুভ দে সরকার      

ফুটবলের মতো মেয়েদের লাথি মারতে 

ওকে অনেক দেখেছি !

কখনো বুকের খুব কাছে নিয়ে থ্রো করে দিয়েছে,

কখনো হেড দিয়েছে ,

কখনো পায়ের নিচে আটকে রেখে -

প্রতিপক্ষের সবাইকে কাটিয়ে সোজা গোলে !

মাঝে মাঝে ব্যর্থও হয়েছে

কখনো নিজেই আছাড় খেয়ে পড়েছে মাটিতে

তবু ফুটবল ছাড়েনি   


ওর নাকি ফুটবলের মতো মেয়েদের নিয়ে 

খেলতে ভীষণ ভাল লাগে 

যাদের চামড়া মসৃণ

সুডৌল

রংবাহারি

বিভিন্ন সাইজের ফুটবল

যে কোনো ফুটবল পেলে

পায়ে পায়ে নাচিয়েই ছাড়বে

কতবার ঝেড়ে মুছে দিয়েছে কাদামাটি

হাওয়া ফুরোলে মুখ দিয়ে ফুলিয়েছে 

জীর্ণ পুরনো হলে ফেলেও দিয়েছে অবহেলে


মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত

রেফারির বাঁশি

হাজার দর্শকের উচ্ছাস উৎকণ্ঠা শোরগোল

কিছুই কানে নেয়না


যেখানেই সবুজ মাঠ পেয়েছে

সেখানেই হামলে পড়েছে 

গড়িয়ে দিয়েছে ফুটবল 


ওর খেলা দেখে ঈর্ষান্বিত অনেকেই

বলে, একটা ঐশ্বরিক শক্তি নাকি আছে ওর 

কেউ কেউ বলে

ব্যাটা ভীষণ শেয়ানা বদমাশ আর পাজি হারামি

না হলে সহজ সরল ফুটবলদের নিয়ে

ওইভাবে ছেলেখেলা কেউ করে?

করতে পারে?

আর ফুটবলেরাও বা কিরকম

জানে, বোঝে 

ও কিন্তু ভীষণ নাচাবে, খেলাবে,

জিৎ হাসিল করবে,

থ্যাত্রা বানিয়েই ছাড়বে...

তাও ভিড় করবে ওর কাছে !

ওরই পায়ে পায়ে ঘুরতে ফিরতে চাইবে বারবার।

কেউ বলে, এইভাবে কতদিন আর?

একটা সময় আসবে -

যখন কিছুই আর পারবে না;

মাঠের বাইরে তখন বসে থাকতে হবে;

আর একবার বসে গেলে,

মাঠ ছাড়লে,

কেউ আর ফিরেও তাকাবে না;

মনেও রাখবে না ওকে আর।


No comments:

Post a Comment