যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

অঞ্জলি চক্রবর্তীর দুটি কবিতা--

 

অঞ্জলি চক্রবর্তীর দুটি কবিতা--


হিজি বিজি


কোন অভিযোগ নেই

দু দিকে দরজা রেখে বানিয়েছি ঘর

জলচৌকি পিড়ি আছে

জলের কলস। তৃষ্ণা যদি থাকে।।

তারপর। এলোমোলো আপ্যায়ন কথা !

স্মৃতির বাক্সভরা রঙীন সে দিন।

যাওয় আসা  দুদিকেই ইচ্ছে ইচ্ছে, খেলা।

বাতাস দোলায় শাখা জীবনের স্বাদে।

ভালো মন্দ কিছুই জানে না ।

চলে যেতে পার ,, কি কি আছে টান?

একই মায়া স্নহ, প্রীতি সেতুর দুপারে।

    

ডুপ্লিকেট মানুষ


কত কিছু  যে হারায় তার

ঠিক ঠিকানা নেই।

কখনো ঘরের চাবি  কখনো ব'ই কখনো টাকা,

কখনো মানুষ'ও

সকাল সন্ধে শুধু খোঁজা আর খোঁজা ।

হিতৈষীরা বলে "খোজার চেয়ে ডুপ্লিকেট

করা ভালো।

চাবিওয়ালা এলো চাবি পেলাম।

আলমারীর শেষ তাকে ব'ই

অনেকেই যত্ন করে গুছিয়ে দিল আসবাব

শুধু হারানো মানুষটা‐--!’

কেউ কি জানো কোথায় চাবি ওয়ালার মত

ডুপ্লিকেট মানুষ ওয়ালা পাওয়া যায়??


No comments:

Post a Comment