যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

প্রেরণা বড়ালের কবিতা--

প্রেরণা বড়ালের কবিতা--


আমি  

----------

আমি কোথায় ? কেমন !

এখানে- সেখানে-

খুঁজে বেড়াই আমিকে।


শুনেছি সুখ দুঃখ 

মনের থলিতে থাকে।

মনটা কোথায়?

তাকেও তো খূঁজে  পাই না। 

আমি তাকে ধরে রাখেনি তো ?


আমি যেখানে,রংবাহারি -

স্বপ্ন গুলিও সেখানে। 

কি জ্বালা, তাদের যে

একটু লাগাম দিতে হয়-

তাও জানে না আমি। 


যখন যন্ত্রণায়-

স্বাস রুদ্ধ হয়ে আসে, 

গলা বন্ধ হয়ে -

দুচোখের জল গড়িয়ে পড়ে 

গাল বেয়ে ,তখন দুহাতে 

জাপটে ধরি বুক।

জড়িয়ে ধরতে চাই আমিকে ।

কিন্তু তার নাগাল পাই না।


কখনো আত্কে উঠি,

কখনো শিউরে উঠি, 

চুপি চুপি কিছু -

বলতে চাই আমিকে ।

কিন্তু কোথায় সে?

আমি কি আমাতে?


খোকার বাবা   


খোকার বাবা যাচ্ছ কোথায়, 

এস বস আসন হেথায়,

চারটি কথা কইব তোমায়,

রসিয়ে খাও পানটা।

বুড়ো লাউটি রাঁধব আমি, 

স্বর্গে পড়বে ঘন্টা, 

কব্জি ডুবিয়ে খাবে তুমি, 

গালি পাড়বে মনটা।

হাট বাজারে যাচ্ছ নাকো,

রান্না করি কোনটা, 

ঘরের কাজে বাইরে থাক,

বল শুধু সেই টা।

আলসে যেমন তেমন ভীরু,

আর দেখি নাই এমন কারু,

লাজের মাথা খেয়ে হেথা,

হাসছে দেখ পাগল টা।

 

No comments:

Post a Comment