বর্ষা এল
ডাঃ অরুণ চট্টোপাধ্যায়
বর্ষা এল নিয়ম মেনে
আষাঢ় প্রথম দিনে,
গরম-গুমোট নিদাঘ-স্মৃতি
মুছল মধুর ক্ষণে।
ঝর-ঝর-ঝর বাদল ঝরে
দিনটি ধরে কেবল
মাঝে মাঝেই পবনদেবের
উষ্মা দেখি প্রবল।
মিষ্টি বধূ বৃষ্টি দেখে
বেজায় খুশি ভারি,
মন উচাটন গুণছে প্রহর
কখন আসবে স্বামী।
No comments:
Post a Comment