কবিতা, বর্তমান
কাবেরী তালুকদার
কালের অতল তলে
হারিয়ে গেছে জীবন।
এখন ছায়াময় মানুষ
ঘুরে বেড়ায় পথে ঘাটে।
চেনা ছবি অচেনা হয়েযায়, হারিয়ে যাচ্ছে ঘুর্নী পাকে।
ঘুরছে সব ছায়ারা বন্ বন করে,
যানে না ,কিসের আকর্ষনে।
তবু ঘোরে আর মাথা কুটে মরে
সাদা দেয়ালে কালি লেপে দেয়। পৃথিবী কালো হয়ে গেছে।
চন্দন মাখা জ্যোস্না, আর আসেনা পৃথিবী তে।
সূর্য দেয় না রদ্দুর আর,আগুন জ্বালিয়ে দেয় চারিদিকে।
ছায়ারা সেই আগুনে মরে না,
মরে ,মোরে থাকা মানুষেরা।
মৃতদেহ ঘিরে নৃত্য করে ছায়ারা
কে নিয়ে যাবে গোর দিতে,
সেখানেই পচে পরে থাকে।
দামী ফুল গাছের সার হবে
রেখে দেয় যত্ন করে।।
রূপের মাহাত্ম্য
No comments:
Post a Comment